মকো মালয়েশিয়া

 

মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক নাটক ‘মকো মালয়েশিয়া’ চ্যানেল আইতে প্রচার হবে আজ রাত ৯টা ৩৫ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন। নাটকটিতে আরো অভিনয় করেছেন শামীম জামান, আখম হাসান, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, জয়রাজ, তারিক স্বপন, অপর্ণা, বন্যা মির্জা, আইরন আফরোজ, জুঁই করিম, জেনিম সানজিদা তন্ময় প্রমুখ। গল্পে দেখা যাবে, ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ যাওয়া কিছু পরিবার সেখানে তাদের দ্বন্দ্ব, দুশ্চিতা, প্রেম-ভালোবাসা নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়।