দুর্বৃত্তের ছোঁড়া পাথরে রক্তাক্ত বেনাপোলের লোকোমাস্টার

গাজীপুরের টঙ্গী-ধীরাশ্রম রেলস্টেশনের মাঝামাঝি স্থানে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস লক্ষ্য করে দুর্বৃত্তরা পাথর ছুঁড়ে মারে। 

এতে ট্রেনের লোকোমাস্টারের মাথায় পাথরের আঘাতে জখমপ্রাপ্ত হন। বাধ্য হয়ে ট্রেনটি সেখানে দাঁড়িয়ে থাকে। পরে ঢাকা থেকে বিকল্প ট্রেন গিয়ে লোকোমাস্টারকে উদ্ধার করে। 

আরো পড়ুন : যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এরপর আরেকজন লোকোমাস্টার ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেয়। রাত সোয়া ২টা পর্যন্ত ট্রেনটি সেখানে দাঁড়িয়ে ছিল।

ইত্তেফাক/ইউবি