শীতেও উষ্ণ সবজির বাজার

ছয় ঋতুর দেশ ‘বাংলাদেশ’। তবে শীত কাল আসলেই যেন বাজারে দেখা মিলে বাহারি রকমের শাক-সবজির। শিম, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে কোনো কিছুরই যেন কমতি নেই। তবে এবার বাজার দর নিয়ে বেশ অসন্তুষ্ট ক্রেতারা। রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, শীতের আমেজে সবজি বাজারে উঠলেও গত বছরের তুলনায় দাম বেশ চড়া।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তেমন কোনো তারতম্য নেই। তবে দাম চড়া বলে দাবি করছেন ক্রেতা সাধারণ।

চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো, শিম,ঢেঁড়স করল্লা, বেগুনসহ নানান শীতকালীন সবজি। পাকা টমেটোর কেজি প্রতি খুচরা মূল্য ১১০ থেকে ১২০ টাকা। বাজারে শীতের আগাম সবজি শিম পাওয়া গেলেও তা এখনও বাজার ও মান ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। কমছে না শীতের অন্যতম সবজি ফুলকপি ও বাঁধাকপির দামেও। ছোট একটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে। মূলা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে। পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। ঝিঙার কেজি ৭০ থেকে ৮০ টাকা। এছাড়াও প্রতিটি লাউ গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

আরো পড়ুন: পাকিস্তান দলের নতুন টেস্ট অধিনায়ক বাবর

এদিকে পেঁয়াজ আগের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আলুর দাম সরকার কর্তৃক বেঁধে দেওয়া হলেও ক্রেতারা কিনছে চড়া দামে। সরকার পক্ষ থেকে ৩০ থেকে ৩৫ টাকা বলা হলেও বাজার ঘুরে জানা যায় কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা। এতে খুচরা  বিক্রেতারা জানাচ্ছে, ‘কেনা দামেই ছাড়তে হচ্ছে আলু’।

এ বছরের তুলনার গত বছর কম দামে বিক্রি হয়েছে এই সব সবজি। বাজারে কেজি প্রতি মূলা ৫০ টাকা, শিম ৮০ টাকা, ফুল কপি ও বাঁধা কপি ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, দেশি কাঁচা টমেটো ৮০ টাকা, দেশি পাকা টমেটো ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। শালগম ৪০ টাকা, গাজর ৭০ টাকা, বরবটি ৫০ টাকা থেকে ৬০ টাকা, বেগুন ৪০ টাকা এবং পটল ৪০ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মতে, শিম, ফুলকপি, বাঁধাকপির সরবরাহ বেড়েছে। তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। যে কারণে ধীরেই কমছে এসব সবজির দাম। ব্যবসায়ীরা আশা করছেন খুব শিগগিরই কমবে সবজির দাম।

ইত্তেফাক/আরএ