চৌমুহনী (নোয়াখালী): বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল হেলথ ক্লিনিক ও চৌমুহনী শহরে অবস্থিত বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট চেম্বারে প্রাকটিশনার ডাক্তারদের ওপর হামলা, চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে মঙ্গলবার ডাক্তারগণ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। মঙ্গলবার দুপুর দেড়টায় বেগমগঞ্জ ও চৌমুহনীতে ডক্টরস সোসাইটির সদস্যগণ চৌমুহনী শহরের প্রধান সড়কে মানববন্ধন করেন। ডক্টরস সোসাইটির সভাপতি ডা. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি ডা. নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ডা. অসীমকুমার দাস, ডা. আবু তাহের, ডা. আলাউদ্দিন, ডা. সৈয়দ সারোয়ার প্রমুখ —ইত্তেফাক