রাউজানে শিশু পার্ক উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত ফুলঝুড়ি শিশু পার্কের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা সদরস্থ ইউএনও’র বাসভবন সংলগ্ন এ শিশু পার্কের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেলসহ উপজেলা প্রসাশনের কর্মকর্তাবৃন্দ।

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে প্রায় এক হাজার বর্গফুট জায়গার উপর নির্মিত শিশু পার্কে নানা খেলনার উপকরণ ছাড়াও পার্কের দেওয়ালে ভাষা আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামের নানা চিত্র তুলে ধরা হয়েছে।

এমপি’র সংবর্ধনা

টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবিএম ফজলে করিম চৌধুরী এমপিকে সংবর্ধনা দিলেন রাউজান উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ভবন চত্বরে এই উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজার সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।