লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে গতকাল মঙ্গলবার বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে ওই অনুষ্ঠানে উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার আবু আসলামের সভাপতিত্বে সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি‘র চেয়ারম্যান মো: আরমান বাবু।
কুইজ প্রতিযোগিতায় পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয় দল প্রথম, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দল দ্বিতীয় এবং আধুনগর উচ্চ বিদ্যালয় দল তৃতীয় স্থান অর্জন করে।