চীনের ঝিংঝ্যাং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকার প্রেসক্লাবে মানবন্ধন করেছেন উইঘুর মুসলিম অধিকার পরিষদের সদস্যরা। এসময় তারা নির্যাতন বন্ধ করে উইঘুরদের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবী জানান।
মানবন্ধনে অংশগ্রহণকারীরা বলছেন, চীনে উইঘুর মুসলিমদের ওপর নানাভাবে নির্যাতন করছে চীনা সরকার। এমনকি তাদের ধর্মীয় বিভিন্ন কার্যক্রম অনুশীলন করতে দেয়া হচ্ছে না।
গত মার্চ থেকেই উইঘুর মুসলিমদের ওপর নানাভাবে নির্যাতন করে আসছে চীনা সরকার। উইঘুর নারীদের জোরপূর্বক ক্যাম্পে আটক করে তাদের ন্যাড়া করে দেয়া হচ্ছে। তাদের বন্ধা করে দেয়ার অভিযোগও পাওয়া গেছে। তাদের প্রাচীন মসজিদগুলো গুঁড়িয়ে দিয়েছে চীনা সরকার। এর প্রতিবাদে ও উইঘুরদের প্রতি সংহতি প্রকাশে প্রেসক্লাবে জড় হয়ে মানবন্ধন করেছে উইঘুর মুসলিম অধিকার পরিষদের সদস্যরা।
সেখানে দেয়া ভাষণে সংগঠনের নেতারা চীনা প্রশাসন কর্তৃক এসব মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা করেন। কঠিন এই পরিস্থিতি থেকে উইঘুর মুসলিমদের উদ্ধারে তারা জাতিসংঘের হস্তক্ষেপ দাবী করেছেন এবং চীনা সরকারকে এসব নৃশংস কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।
ইত্তেফাক/টিআর