জাতীয় নারী হ্যান্ডবল শুরু

স্পোর্টস রিপোর্টার

জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জিতেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জামালপুর, বান্দরবান এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা।

এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার শুরু হলেও আজ সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। নারী হ্যান্ডবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ২৯তম এই আসরের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।