স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবীর জামিন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নারী নির্যাতনের অভিযোগে খ্যাতনামা মার্কিন আইনজীবী মিখায়েল আভেনাত্তি বুধবার গ্রেপ্তার হন। পরে মুচলেকা দিয়ে তিনি জামিনে মুক্ত হন। আভেনাত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আইনি লড়াইয়ে লিপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত চলচ্চিত্র তারকা স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ এক টুইটার বার্তায় জানায়, ওই আইনজীবীকে বুধবার বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে ৫০ হাজার মার্কিন ডলারের মুচলেকা নিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে। এদিকে বুধবার এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী এই আইনজীবী নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘আমি আমার জীবনে কখনোই কাউকে শারীরিকভাবে নির্যাতন করিনি। গত রাতেও না।’ তার সুনাম ক্ষুণ্ন করার জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

— বিবিসি ও এএফপি