র্যাবের হাতে ৪ ছিনতাইকারী আটক

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর রামপুরার ডিআইটি রোডে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার জনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার ভোরে র্যাব-৩ এর একটি দল এ অভিযান চালায়। তাদের কাছ থেকে ছুরি, চাপাতি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক এ চারজন হলো- শুক্কুর আলী ওরফে হযরত আলী, সোহেল ওরফে বাটিয়া সোহেল ওরফে ল্যাংড়া সোহেল, আব্দুুল জলিল মিয়া এবং সাইদুল ইসলাম বাবুল ওরফে কসাই বাবুল।

র্যাব-৩ এর অপারেশন অফিসার বীনা রাণী দাশ জানান, এ চক্রটি ভোরের দিকে রামপুরা, মালিবাগসহ আশপাশের এলাকায় সাধারণ যাত্রীদের ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকা, মোবাইল ফোনসেট ও মালামাল ছিনিয়ে নিত। গতকাল ভোরে র্যাব সদস্যরা ডিআইটি রোডে ওত পেতে ছিনতাইকারী দলটির চারজনকে আটক করে।