গবিসাস সভাপতি রিফাত সম্পাদক রনি খাঁ

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মো. রিফাত মেহেদীকে সভাপতি ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মোহাম্মদ রনি খাঁ-কে সাধারণ সম্পাদক করে সাভারের গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) লায়লা পারভিন বানু, প্রধান পৃষ্ঠপোষক গণবিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গবিসাসের নব্য সদস্যদের সংবাদের বিভিন্ন দিক ও উপাদান নিয়ে গঠনমূলক দিকনির্দেশনা দেন দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক আশরাফুল ইসলাম, কালান্তর গ্রুপের চেয়ারম্যান ও সিইও শরীফ তালুকদার। ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রোকনুজ্জামান মনি, অর্থ সম্পাদক ফায়জুন নাহার সিতু, দপ্তর সম্পাদক অনিক আহমেদ, চিত্রগ্রাহক মো. রকিবুল ইসলাম অয়ন, কার্যনির্বাহী সদস্য এস এম টুটুল।  -প্রেস বিজ্ঞপ্তি