সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
সরিষাবাড়ীর পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পলাশকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ মানববন্ধন করে।
মানববন্ধন শেষে সমাবেশে পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পোগলদিঘা ডিগ্রী কলেজের প্রভাষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক সোহরাব উদ্দিন, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর প্রমুখ।