কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
মঙ্গলবার দুপুরে কাহারোলে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। ওইদিন উপজেলার রসুলপুর ইউনিয়নের কেউটপাড়া গ্রামে মোঃ সহিদুল ইসলামের পুকুর খনন করার সময় শ্রমিকরা একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি দেখতে পায়। পুকুরের মালিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদকে জানান। খবর পেয়ে তিনি তাত্ক্ষণিক কাহারোল থানার এসআই মোঃ মহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মূর্তিটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। উদ্ধার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির ওজন প্রায় ২৮ কেজি ১২০ গ্রাম।