জাল নিয়োগপত্রসহ ভূয়া ক্যাপ্টেন গ্রেফতার

রংপুর অফিস

সোমবার রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে জাল নিয়োগপত্রসহ সেনাবাহিনীর এক ভূয়া ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩ এর অভিযানিক দল। তার নাম সাইফুর রহমান সুমন। রংপুর র্যাব-১৩ এর ইনচার্জ মোজাম্মেল হক জানান, উপজেলার নাজিম খাঁ ইউপির মমিন পাটোয়ারীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভূয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ জনের অধিক শিক্ষিত বেকারের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।