যশোরে বোমা বিস্ফোরণে একই পরিবারের চারজন আহত

যশোর অফিস

যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরিত হয়ে দিনমজুর শহিদুল ইসলামের পরিবারের দুই শিশুসহ চারজন আহত হয়েছেন। সোমবার বিকেলে শহিদুলের বাড়ির উঠানে বালিগাদায় রেখে যাওয়া বোমাটি বিস্ফোরিত হয়। আহতরা হচ্ছেন শহিদুলের মেয়ে দিলারা খাতুন, পুত্রবধূ লাবনী খাতুন, নাতি রাসেল ও নাতনি ফতেমা। তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।