শোক সংবাদ

গোলনেহার বেগম

পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম মৃধার মাতা গোলনেহার বেগম (৮০) বার্ধক্য জনিত কারণে গত সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আসাদ ঠাকুর

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র একাধিকবারের ও সরাইল উপজেলা ঠিকাদার সমিতির দীর্ঘদিনের সভাপতি আবু আসাদ ঠাকুর ওরফে সাজিদ ঠাকুর (৬৫) গত শনিবার বিকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। রবিবার বাদ জোহর প্রথমে সরাইল বিকাল বাজার হাটখোলা জামে মসজিদে ও পরে নিজ গ্রাম কুট্টাপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।