সাবেক ডেপুটি স্পিকারের মৃত্যুতে এনামুল হক শামীমের শোক

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, জাতীয় সংসদের সাবেক মাননীয় ডেপুটি স্পিকার, শরীয়তপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় বীর কর্নেল (অব.) শওকত আলী এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,এমপি। 

উপমন্ত্রী আজ সোমবার (১৬নভেম্বর) সকালে এক শোকবার্তায় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, কর্নেল (অব.) শওকত আলী আজ সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ইত্তেফাক/এএএম