শেখ হেলাল উদ্দিন এমপি'র মায়ের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচী, শেখ হেলাল উদ্দিন এমপি'র মাতা এবং শেখ সারহান নাসের তন্ময় এমপি'র দাদী মিসেস রাজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ইত্তেফাক/এসআই