শেখ হেলাল উদ্দিন এমপি'র মায়ের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর মাতা  মিসেস রাজিয়া নাসের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

সোমবার এক শোক বার্তায় আইনমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, বেগম রাজিয়া নাসের সোমবার রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইত্তেফাক/এসআই