আদমজী ইপিজেডে সিএন্ডএফ এজেন্টদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আদমজী ইপিজেডে বিক্ষোভ প্রদর্শন করেছেন পণ্য আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্টরা। বেপজার গোয়েন্দা ও কাস্টমসের হয়রানির প্রতিবাদে গতকাল সোমবার বিকালে ৩ ঘন্টা কাস্টমসের কাজ বন্ধ রেখে এজেন্টরা বিক্ষোভ করেন।  

জানা যায়, আদমজী ইপিজেডের প্রধান কাস্টমস গেইটে কর্মরত বেপজার গোয়েন্দা সদস্য ও কাস্টমসের লোকজন উেকাচের জন্য সিএন্ডএফ এজেন্টদের নানাভাবে হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। গেইটে কর্মরত সদস্যরা ইপিজেডে প্রবেশ কিংবা বাহির হওয়ার সময় সব ধরনের পণ্যবাহী গাড়ি থেকে উেকাচ আদায় করে থাকেন। গেইটের সদস্যরা পণ্যবাহী গাড়িতো বটেই, এমনকি ময়লার গাড়ি হতেও উেকাচ আদায় করে থাকে বলে অভিযোগ রয়েছে। উেকাচের জন্য গাড়ি আটক করে তল্লাশির নামে অহেতুক সময়ক্ষেপণ করে।

আদমজী ইপিজেড সিএন্ডএফ এজেন্টস গোলাম কিবরিয়া জানান, আদমজী ইপিজেড থেকে যে কোনো পণ্যবাহী গাড়ি বের হতে হলে গেইটে কর্মরত সদস্যদের উেকাচ দিতে হয়। উেকাচ না দিলে তল্লাশির নামে গাড়ি আটকে রেখে সময়ক্ষেপণ করে তারা। ইপিক গার্মেন্টের কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুপুর ১২টা থেকে ডে-কেয়ার সেন্টারের শিশুদের জন্য রিক্সাভ্যানে করে শিশুর খাবার নিয়ে যাওয়ার সময় গেইটে আটকে দেয় বেপজার গোয়েন্দা সদস্য ও কাস্টমের লোকজন।

হারাধন নামের এক ঝাড়ুদার জানান, কারখানার জন্য ১০টি ঝাড়ু নিয়ে যাচ্ছিলাম। কাস্টমস গেইটে কর্মরত বেপজার গোয়েন্দা সদস্যরা আমার নিকট ৫’শ টাকা উেকাচ দাবি করেন। উেকাচ না দেওয়ায় বিকাল ৫টা পর্যন্ত আমাকে আটকে রাখেন বেপজার গোয়েন্দা সদস্যরা। এ অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকায় সিএন্ডএফ এজেন্টরা বিক্ষুব্ধ হয়ে উঠছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকালে গেইটে উেকাচ দাবির প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন সিএন্ডএফ এজেন্টরা। এ সময় বিপুলসংখ্যক পণ্যবাহী গাড়ি ইপিজেড প্রধান গেইটের সামনে আটকে থাকে।

আদমজী ইপিজেডের ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোঃ শরিফুল ইসলাম সিএন্ডএফ এজেন্টদের সাথে আলোচনা করে তাদের আর হয়রানির শিকার হতে হবে না বলে আশ্বস্ত করলে বিকাল ৫টায় সিএন্ডএফ এজেন্টরা কাজ শুরু করেন।