বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে শাহবাগ থানার এক মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে। অন্যদিকে রাজধানীর পল্টন থানার পৃথক দুই মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে আগামী দশ কার্যদিবসের মধ্যে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম বিশেষ ক্ষমতা আইনের মামলায় সোহেলের রিমান্ড মঞ্জুর করেন। অপর হাকিম তোফাজ্জল হোসেন নিপুণ রুমার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।