কেনিয়ার নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় অনেক হতাহত হয়েছে। নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলায় অবস্থিত হোটেলটিতে হামলা হয়। এতে অনেক হতাহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোমালিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলার দায়িত্ব স্বীকার করেছে। গুলিতে আহত অবস্থায় অনেককে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তবে কী পরিমান হতাহত হয়েছে সেই সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। - বিবিসি