মাজেদা বেগমের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৬ জানুয়ারি বুধবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী ও ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩২তম মৃত্যুবার্ষিকী। সর্বজন শ্রদ্ধেয় মাজেদা বেগমকে আজ সশ্রদ্ধচিত্তে স্মরণ করবেন ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য।

মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আজিমপুরস্থ মরহুমার মাজার প্রাঙ্গণে সকাল ৭টা থেকে কোরআনখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিল। 

আরও পড়ুনঃ ট্রাফিক আইন মেনে চলুন: স্বরাষ্ট্রমন্ত্রী

মরহুমার কনিষ্ঠ পুত্র সাবেক পনি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির ধানমন্ডিস্থ বাসভবনে কোরআনখানি ও কাঙালি ভোজ। জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমন্ডিস্থ বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিল।

ইত্তেফাক/নূহু