নতুন আঙ্গিকে এশিয়ান টিভি

বিনোদন রিপোর্ট

 

বর্ষপূর্তিতে নতুন আঙ্গিকে সাজানোর ঘোষণা দিলো এশিয়ান টিভি। ৬ষ্ঠ বর্ষপূর্তির সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশিদ, সিআইপি। তিনি বলেন, ‘বিদেশি চ্যানেল আর সাংস্কৃতিক আগ্রাসন রোধে নিজস্ব অনুষ্ঠানের মানোন্নয়নের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করবে এশিয়ান টেলিভিশন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব প্রোগ্রাম জাহিদ হোসেন শোভন, ডেপুটি হেড অব প্রোগ্রাম তানভীর তন্ময়,  চিফ নিউজ এডিটর মো. বেলাল হোসাইন, জিএম (সাধারণ) শাহ রেজাউল মাহমুদ, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস শেখ সাখায়েত উল্যা মিলন, জিএম (অ্যাকাউন্টস) বিএম সিনহাসহ উর্ধ্বতন কর্মকর্তারা।