বাবার অসুস্থতায় সুজানকে চিনেছি

বিনোদন ডেস্ক

 

হূত্বিক আর সুজান আবার মিলছেন এটি পুরোনো খবর। তবে নতুন করে ডিভোর্সের পর কোন সূত্র তাদের এক করলো তা জানা গেল হূত্বিকের বাবার অসুস্থতার খবরে। হূত্বিক বলেন, ‘বাবার অসুস্থতার পর থেকে সুজান আমার পরিবারকে যেভাবে আগলে রেখেছে, আমি ওর প্রতি আজীবনের কৃতজ্ঞ।’ তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই ঘটা করেই সুজান হূত্বিকের সংসারের পুরো হাল ধরবেন। এদিকে, হূত্বিকের জন্মদিনেও দারুণ সময় কাটিয়েছেন তারা।