পলাশবাড়ীতে মাত্র দুইশ টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আব্দুর রহিম (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলা সদরের কালুগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১৬ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহিম ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, 'প্রতিবেশী জুয়েল ও আনারুলসহ রহিম ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে রিক্সা চালাতো। ঘর ভাড়ার দুইশ টাকা নিয়ে জুয়েল ও আনারুলের সঙ্গে রহিমের বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১০ টার দিকে আনারুল ও জুয়েল ২/৩ জনকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে এসে বাকবিতন্ডার এক পর্যায়ে রহিমকে এলোপাতারী কিলঘুষি মারতে থাকে। বাধা দিলে আমাকেও তারা মারপিট করে আহত করে'। পরে প্রতিবেশীরা আহত রাশিদাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করলেও স্বামী রহিম নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় রহিমের মৃত্যু হয় বলে জানান তিনি।
আরো পড়ুন: শিক্ষকদের বইপড়া উৎসবে
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ হিফজুর আলম মুন্সি জানান, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে'।
ইত্তেফাক/অনি/জেডএইচডি