চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান শরাফতউল্লাহ চৌধুরী ওয়াসিমসহ সাতজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার দুপুরে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। অন্যরা হলেন: মোঃ সাজিব, জয়নাল আবেদীন, সাহাবউদ্দিন, মাঈনউদ্দিন, আমানউল্লাহ ও সাকেরউল্লাহ।
মামলার বাদী সরওয়ার কামাল জানান, তার ভাই উপজেলা আওয়ামী লীগ নেতা মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে হত্যাচেষ্টা ও বসতবাড়ি জ্বালিয়ে দেওয়ার মামলায় বর্তমান চেয়ারম্যান ওয়াসিমসহ সাতজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। চকরিয়া ম্যাজিস্ট্রেট আদালতের পিপি মোঃ শহিদুল্লাহ চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন।