সিঙ্গার নিয়ে এলো ব্লুএয়ার এয়ার পিউরিফাইয়ার

 

দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স ব্র্যান্ড সিঙ্গার নিয়ে এলো ব্লুএয়ার অ্যাডভান্সড এয়ার পিউরিফাইয়ার ও কেবিন এয়ার সম্ভার।  সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এ সময় সিঙ্গার বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এম এইচ এম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, ব্লুএয়ার দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ডিরেক্টর গীরিশ এবং ব্লুএয়ার মধ্যপ্রাচ্যে ও আফ্রিকার জেনারেল ম্যানেজার টি আর গণেশ উপস্থিত ছিলেন। বাসায় এবং অফিসে ব্যবহারের জন্য ব্লুএয়ার বিশ্বের অন্যতম প্রধান এয়ার পিউরিফাইয়ার প্রস্তুতকারক। - প্রেস বিজ্ঞপ্তি