বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের দাতা জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মাতা মাজেদা বেগমের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার কলেজে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আবুল কাসেম। উপস্থিত ছিলেন অধ্যপক মো. নাছির ইসলাম খান, অধ্যাপক শিবানী চৌধুরী, অধ্যাপক মনিমোহন চৌধুরী, অধ্যাপক আব্দুছ ছালামসহ পরিষদের সদস্য, শিক্ষক-কর্মচারী এবং ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় কোরআনখানি, দোয়া-মোনাজাতে মরহুমা মাজেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করা হয়।