মান্দায় প্রতিবন্ধীর দোকানে দুর্বৃত্তদের হামলা

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় গত মঙ্গলবার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় কতিপয় দুর্বৃত্তরা প্রতিবন্ধীর দোকানে হামলা ও ভাঙচুর করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউপির সাবাইহাটে মৃত আবির আলীর ছেলে প্রতিবন্ধী মজিবর রহমানের দোকানে। এতে তার প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

খবর পেয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিবন্ধী মজিবর রহমানকে তিনি দুই হাজার টাকা আর্থিক সহযোগিতা করে দুর্বৃত্তদের শাস্তি দেওয়ার আশ্বাস দেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, মামলার প্রস্তুতি চলছে।