অস্ত্র ও সরঞ্জামসহ আটক তিন
যশোর অফিস
বুধবার দুপুরে যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও পিস্তল তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলো- কামরুল ইসলাম, কামরুলের স্ত্রী রাবেয়া সুলতানা ও আবুল বাশার। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদুল আলম ও মোহাম্মদ হাফিজুল হকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদুল আলম ও মোহাম্মদ হাফিজুল হক জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা যশোর সদর উপজেলার ভাতুড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভাতুড়িয়া দাড়িপাড়া এলাকায় কামরুলের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র তৈরির সন্ধান পাওয়া যায় এবং অস্ত্র ও সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করা হয়।