মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর কৃষ্ণপুর থেকে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস.আই শাহিন ও এস.আই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ উপজেলার যাদবপুর ইউপি’র বদ্দিপুর গ্রামের হায়দার আলীর ছেলে রুবেল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় মনির নামে একজন পালিয়ে যায়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে আসামিকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়।