কুমিল্লা প্রতিনিধি
বুধবার দুপুরে কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা উদ্বোধন করা হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতির এই ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার জানান, এখন থেকে বিদ্যালয়ের তৃতীয়, ষষ্ঠ, নবম ও ১০ম শ্রেণির ছাত্রীদের উপস্থিতি নেয়া হবে বায়োমেট্রিক পদ্ধতিতে। এই পদ্ধতির ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও প্রস্থানের ক্ষুদে বার্তা পৌঁছে যাবে অভিভাবকদের মোবাইল ফোনে।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, ডিজিটাল পদ্ধতিতে হাজিরা ধারাবাহিকভাবে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও চালু করা হবে।