বরিশালে ১০ দিনে ৮জনের লাশ উদ্ধার

বরিশাল অফিস

গত ১০ দিনে বরিশালে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট থানাগুলোতে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গত ৩ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত লাশগুলো উদ্ধার করা। এর মধ্যে নগরীর কীর্তনখোলা থেকেই উদ্ধার করা হয় দুই যুবকের লাশ। এছাড়া নলছিটিতে নিখোঁজের একদিন পর এক শ্রমিক, মুলাদীতে অপহরণের ১৬ দিন পর এক যুবক এবং উজিরপুরের জল্লা থেকে অপর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে আগৈলঝাড়া থেকে এসএসসি শিক্ষার্থী ও এক গৃহবধূ এবং মঠবাড়িয়া থেকে অপর এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।