ইত্তেফাক রিপোর্ট
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের অন্যায় না করার শপথ করিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমি নিজেও কোনো অন্যায় করব না, ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে অন্যায় করতে দেব না। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার সময় এই ওয়াদা করেই দায়িত্বভার গ্রহণ করেছি।’ গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। এসময় ‘অন্যায় করব না, অন্যায় হতে দেব না’ বলে সবাইকে শপথ করান তিনি।