শোক সংবাদ

মোছলেম মিয়া সরকার

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত মোসলেম মিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা, অত্র মাদরাসার সুপার ও উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামের কিতাব আলীর ছেলে মাওলানা মোসলেম মিয়া সরকার (৫৮) গতকাল বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে যান। বাদ জোহর অত্র মাদরাসার মাঠে জানাজা শেষে তাকে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

খান আলী মুনছুর

ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি উপজেলা শাখার সভাপতি খান আলী মুনছুর (৬৫) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে যান।

আমেনা বেগম

জামালপুর জেলার ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের মুখশিমলা গ্রামের হারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার হোসেনের মাতা আমেনা বেগম (৭৫) নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে  রেখে যান। বাদ জোহর জানাজা শেষে পৌর গোরস্থানে তার লাশ দাফন করা হয়।