ছায়ানট থেকে সন্জীদা খাতুন সম্পাদিত ‘গীতবিতান: তথ্য ও ভাবসন্ধান’ শীর্ষক রবীন্দ্রসংগীত বিষয়ক একটি গ্রন্থ প্রকাশ হতে যাচ্ছে। রবীন্দ্রনাথের গানের বিশ্লেষণ ও তথ্য সমৃদ্ধ এই গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বক্তব্য রাখবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।