সিরিয়ার মানবিজ শহরে এক আত্মঘাতী বোমা হামলায় ৫ মার্কিন সৈন্যসহ ২০ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এই হামলা চালানো হয়। হামলায় কয়েকজন আহত হয়েছেন। আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হামলায় ৫ মার্কিন সেনাসহ ২০ জনের প্রাণ গেছে। ২০১৫ সালে সিরিয়ায় যাওয়ার পর মার্কিন সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় ধরনের হামলা। এর আগে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, তাদের চার সেনা নিহত হয়েছেন। - রয়টার্স