স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ পেছাতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন ডেমোক্র্যাটরা। শাটডাউনের কারণে দেশের নিরাপত্তা নেই বলে মনে করেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাই তিনি আগামী ২৯ জানুয়ারির ভাষণ পেছানোর অনুরোধ করেন। এদিকে আট লাখ কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন পরে দেবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাবে স্বাক্ষর করার কথা প্রেসিডেন্ট ট্রাম্পের। এই আইন অনুযায়ী বর্তমান শাট ডাউনের ভেতরে কেন্দ্রীয় সরকারের যেসব কর্মী কাজ করছেন তাদের পারিশ্রমিক পরবর্তীতে প্রদানের নিশ্চয়তা প্রদান করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প কর্মীদের কাজে যোগদানের আহবান জানাতে পারেন। -ভয়েস অব আমেরিকা ও রয়টার্স