রংপুর বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু 

রংপুর বিভাগের ৬ জেলায় সোমবার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ১০১ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৬৪ জনে। এ পর্যন্ত ১২ হাজার ৮২৮ জন রোগী সুস্থ হয়েছেন। 

জানা গেছে, নতুন করে রংপুরে ৪৪, দিনাজপুরে ১২, ঠাকুরগাঁয় ৩, নীলফামারীতে ২, গাইবান্ধায় ২ এবং লালমনিরহাট জেলায় ২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 

আরো পড়ুন: ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মানবিক দেশ হিসেবে স্বীকৃত’

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী স্বাক্ষরিত তাঁর কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিনাজপুর জেলায় ৪ হাজার ২৯ জন আক্রান্ত ও ৯৩ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৩ হাজার ৫৪২ জন আক্রান্ত ও ৫৯ জনের মৃত্যু হয়েছে,  ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৩৭০ জন আক্রান্ত ও ৩০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৩২৩ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ২১৫ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৯৬০ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু,  লালমনিরহাট জেলায় ৯২৬ জন আক্রান্ত ও ১০ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৭৩৬ জন  আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে । 

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৪ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৮৮ হাজার ১১৪ জন। একই সময়ে ৬৭ জনসহ মোট ৮২ হাজার ৬৫৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এএএম