বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের একক ও বিএনপির চারজন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এ ছাড়া জাকের পার্টির বাদশা মুন্সী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ রাসেল আহম্মেদ মেহেদী একক দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে আওয়ামী লীগের একক প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপত্বি আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে দলীয় অফিসে জমা দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাবেক এমপি জহিরউদ্দিন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য ও আইনজীবী পরিষদের সহ-সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, নির্বাহী সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান, জাকের পার্টির বরিশাল বিভাগীয় সহ-সভাপতি বাদশা মুন্সী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ রাসেল আহম্মেদ মেহেদী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সকলেই মনোনয়ন পত্র সংগ্রহ করে তা পূরণ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছে।