কুষ্টিয়া সদর হাসপাতালের নবনির্মিত ভবন ধসে আহত ৫ জন। এছাড়া ভবনের ভেতবে আটকা পেড়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।
ফায়ার সার্ভিস জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের নবনির্মিত ভবনের বাইরের অংশে ছাদের ঢালাই কাজ চলছিলো। হঠাৎ করেই ছাদ ধসে পড়ে। এতে আহত হয় ৫ শ্রমিক। আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় সময় আটকা পড়ে আরও ৩ জন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ব-দ্বীপ পরিকল্পনা যুগান্তকারী পদক্ষেপ: স্পিকার
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
ইত্তেফাক/জেডএইচডি