প্রথমবারের মতো মাদারীপুরে অনুষ্ঠিত হলো ‘রত্নগর্ভা মা’ পুরস্কার ২০১৮। মাদারীপুর পৌরসভার আয়োজনে বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর এলাকার নয় মাকে রত্নগর্ভা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
সম্মাননা প্রাপ্তরা হলেন- হাফিজুননেছা, নূরজাহান বেগম, ঊষা রানী দাস, ফাতেমা খাতুন, মমতাজ বেগম, সেলিনা বেগম, নূরজাহান বেগম, আলিমুন নেছা এবং মিসেস রহিমা খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, ঢাকার ইউনাইটেড হাসপাতাল লি.-এর চিফ কার্ডিয়াক সার্জন ও পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রাসাদ পাঠক প্রমুখ।