পীরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে কৃষক নিহত

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম জামাল (২৮)। সে উপজেলার মহেশপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জমিতে বিদ্যুত্ চালিত যন্ত্রের মাধ্যমে সেচ দিতে গিয়ে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।