পীরগঞ্জে ৮৯ জনের চোখে কৃত্রিম লেন্স সংযোজন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে উপজেলার ৮৯ জন রোগীর চোখে বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজন করা হয়েছে। দিনাজপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে সফলভাবে ল্যান্স সংযোজন শেষে ট্রাস্টের খরচে বুধবার রোগীদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এর আগে রবিবার পীরগঞ্জ পৌরসভা হল রুমে এলাকার হত-দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের ফ্রি চক্ষু সেবা দেওয়ার জন্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন।

আরো পড়ুন: কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মানাধীন ভবনের ছাদ ধসে নিহত ১

জার্মানির অর্থায়নে দিনাজপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডা. মোল্লা মো. জালাল হোসেনের নেতৃত্বে ৭ সদস্য মেডিকেল টিম চক্ষু চিকিৎসা প্রদান করে। ১ হাজার সাধারণ রোগীকে চিকিৎসা শেষে ১০৩ জন চোখে ছানি পড়া রোগীকে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়। 

ইত্তেফাক/বিএএফ