ঝিনাইগাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকালে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন।
আহত তোফাজ্জল হোসেন জানান, ঘটনার দিন তার ছোট ছেলে মোবাইলে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মফিজল হকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মফিজল হক ও তার লোকজন তার উপর হামলা করে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অন্যরা গুরুতর আহত হন। এ ব্যাপারে তোফাজ্জল হোসেন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেছেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই অহেদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইনি প্রক্রিয়া চলছে।