কেনিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

কেনিয়ার নাইরোবির বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা তিনটায় নাইরোবির পাঁচ তারকা হোটেল ডাসিটডি টুতে একই সঙ্গে বিস্ফোরণ ও বন্দুক হামলা চালানো হয়। এ ঘটনায় দায় স্বীকার করেছে সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, একজন মার্কিন নাগরিক, একজন ব্রিটেনের নাগরিক এবং ১১ জন কেনিয়ার নাগরিকসহ মোট ১৫ জন নিহত হন। ওই ঘটনায় আহত ৩০ জন বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে বলে জানানো হয়। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে সরকারের তরফ থেকে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।