১৪তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং এবং ইন্ডাস্ট্রিয়াল গতকাল রেডিসন ব্লুতে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। চার দিনব্যাপী এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক এবং রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট জুডি ওয়াং উপস্থিত ছিলেন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশসহ ১৯টি দেশের ৪৮০ প্রতিষ্ঠানের ৭৮০টি স্টল মেলায় অংশ নিয়েছে।