ঢাকা আসছেন কোইকার প্রেসিডেন্ট

কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি’র (কোইকা) প্রেসিডেন্ট লি মিকিয়াং ২০ জানুয়ারি চারদিনের সফরে ঢাকা আসছেন। কোইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে কোইকার শীর্ষ পর্যায়ের এটাই প্রথম সফর। ছয় সদস্যের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন কোইকার প্রেসিডেন্ট। চারদিনের এই সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি বাংলাদেশের কোইকার সহায়তাপুস্ট উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানে রান্নার উন্নত গ্যাসের চুলা হস্তান্তর কার্যক্রমে অংশ নেবেন তিনি।