কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুরে ট্রলি চাপায় হৃদয় নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় চরপাড়া মন্ডলপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে এবং কুশাবাড়ীয়া-চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় বাইসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার সময় চরপাড়া মোড়ে একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

অরো পড়ুন: দারুল উলুম দেওবন্দ মাদরাসায় তাবলিগের কার্যক্রম নিষিদ্ধ

ইত্তেফাক/জেডএইচ